বিশ্ব মুসলিম একটি মাসের গুনছিল প্রতীক্ষার প্রহর
তা এসেছে তাদের দরবারে ঘুরে একটি বছর।
আধখানা চাঁদ গগনে হাসিমুখে দিয়েছে দেখা
তাই বিশ্ব মুসলিমের কপোলে চমকাচ্ছে খুশির রেখা।
প্রভুর দেওয়া অপার সওগাত সেরা মাস রামাযান
বিশ্ব মুসলিমকে আল্লাহর ক্ষমার পানে করছে আহ্বান।
ফজরে সাহারী খেয়ে দিন কাটবে পাপ বর্জনে
থাকবে নাকো হিংসা-বিদ্বেষ দিন যাবে পুণ্য অর্জনে।
পবিত্র চিত্তে নিষ্ঠার সাথে করবে সবে ইবাদত
মুখে থাকবে নাকো অশ্লীল কথা জিহ্বা করবে হেফাযত।
হৃদয়ে আল্লাহর নৈকট্য অর্জন দিনেরবেলা থাকবে ছিয়াম
চিত্তে আল্লাহর ভয় নিয়ে রাতে সবে করবে ক্বিয়াম।
গভীর নিশিতে হস্তদ্বয় প্রভুপানে করবে উত্তোলন
ক্ষমা করো ‘ইয়া রাব্বী, ইয়া রাব্বী’ বলে করবে সম্বোধন।
আছে সবে প্রতীক্ষায় শেষ দশকে করবে ই‘তিকাফ
প্রভু যেন অনুগ্রহের দরিয়া দিয়ে করেন তাদের মাফ।
হে প্রভু! মোরা পাপী এগারোটি মাস যত করেছি পাপ
এই উপহারের দ্বারা মোদের সব গুনাহ করে দাও মাফ।
-মুরসালিন বিন শরিফুল ইসলাম
শিক্ষার্থী, ৯ম শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
