ঘোড়ার ডিম ঘোড়ার ডিম কোথায় আছো তুমি?
মুখে মুখে মুখরিত কিন্তু নাহিকো পেলাম আমি।
তোমার নাম এতো শুনি সুউচ্চ তোমার ধ্বনি,
তন্নতন্ন করে খুঁজে দু’চোখ শুধু দিয়ে যাও হাতছানি।
আমেকে কখনো দেখিবে না কেহ আমি থাকি রূপকথায়,
আল্লাহ ভরসা, ধৈর্যতে খুঁজো যদি তুমি দেখিতে চাও আমায়।
তুমি কি দেখো না মশাই?
কর্তা মারা গেলে কর্ত্রী কীভাবে কান্নাকাটি করে,
এক-দেড়েক মাস পর জল শুকালে ধৈর্যের কথা মনে পড়ে।
ওরে মশাই ধৈর্য তো নয় এটাই আমি
চলে আসো জলদি দেখিবে যদি তুমি!
তুমি কি দেখো না মশাই?
হাসপাতালের বেডে সন্তানের যখন (এবি-) রক্তের দরকার পড়ে,
বাবা করিডোরে সিগারেট হাতে রক্তের চিন্তায় ধুঁকে ধুঁকে মরে।
আরে মশাই আল্লাহ ভরসা তো নয় এটাই আমি
চলে আসো জলদি দেখিবে যদি তুমি!
তুমি কি দেখো না মশাই?
বাসের কন্ট্রাক্টর যখন ভাড়া দু’টাকা বেশি চায়,
তখন চৌধুরীবাবু গালি দিয়ে দুচারটা থাপ্পড় লাগায়।
আরে মশাই সদাচরণ তো নয় ওটাই আমি
চলে আসো জলদি দেখিবে যদি তুমি!
তুমি কি দেখো না মশাই?
কোনো কারণে শিক্ষর্থীরা যখন মিছিল সমাবেশ ধরে,
তখন কিছু ছাত্র পুলিশ হাতে লাঠি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করে।
আরে মশাই এটা শিক্ষা নয় এটাই আমি
চলে আসো জলদি দেখিবে যদি তুমি!
তুমি কি দেখো না মশাই?
নতুন ভার্সিটিতে এসে ছাত্রী যখন ওয়েস্টার্ন কালচার দেখল,
বোরকা-হিজাব খুলে ফেলে বড় বড় হিল আর জিন্স টি-শার্ট পরল।
আরে মশাই এরা শিক্ষিত নয় এটাই আমি
চলে আসো জলদি দেখিবে যদি তুমি!
তুমি কি দেখো না মশাই?
বউ-শ্বাশুড়ির মধ্যে যখন ছোট ছোট কথা কাটাকাটি শুরু হলো,
তখন খোকা বাবা-মাকে ফেলে বউকে নিয়ে বিলাতে চলে গেল।
আরে মশাই এরা সুসন্তান নয় এটাই আমি
চলে আসো জলদি দেখবে যদি তুমি!
তুমি কি দেখো না মশাই?
চাকুরীর ভাইভায় যখন হুযূরকে দাড়ি কাটতে বলা হলো
তখন হুযূর ১৮ হাজার টাকার চাকুরীর লোভে
দাড়ি কেটে ফেলে দিল।
আরে মশাই এরা জান্নাতি নয় এটাই আমি
চলে আসো জলদি দেখবে যদি তুমি!
তুমি কি দেখো না মশাই?
লন্ডন থেকে পড়ে এসে ছেলে যখন পাত্রী দেখতে গেল,
হবু শ্বশুরের কাছে জাস্ট দশ ভরি সোনা, কিছু টাকা আর পালসারের লিস্ট দিল।
আরে মশাই এ তো পুরুষ নয় এটাই আমি
চলে আসো জলদি দেখিবে যদি তুমি!
আল-ইমরান পলাশ
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, রামপুরা, ঢাকা।
