প্রতিবারের মত
রামাযান মাস এসেছে দ্বারে,
এই সুযোগ কাজে লাগিয়ে
অর্জন কর পুণ্য যত।
সারা দিনের ছিয়াম শেষে
সন্ধ্যায় ইফতার খাও,
এশার শেষে তারাবীতে
গোনাহ মাফ চাও।
ছিয়াম রাখ ইয়াক্বীন মনে
ক্ষমা চাও রাতে-দিনে
পাবে ভাল ফল।
ক্বদরের রাত্রি জাগো
সারা জীবন সুপথ মাগো
চোখে এনে জল।
আব্দুস ছামাদ
চড়ইকোলা, নওগাঁ।
