কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সত্যের পরাজয়!

কে ভাই সত্য হেথা, সত্যের পথিক!

খোপ-খোপ, ছোপ-ছোপ কথায় মিথ্যার বণিক!

ফুল হেথা পড়ে রয়, কাঁটা-মাল্য ওরা গলে বয়

ভালোবাসার সিক্ততায় মিথ্যা হেথা বেঁচে রয়।

স্বল্পের পরিচয়ে দু’চার সজ্জিত কথায়-

নীতি-রীতি ভুলে এরা কারে করে মাথায়।

পর্দা তুলে, পথ মেড়ে জানিতে নাহি চায়

যে যা বলে গেল তাহাই এরা মানিতে চায়।

সজ্জিত-রূপালি, অসত্য কথার মৃত্যু-ঘায়

আলোর উঠানে আজ বুঝি সন্ধ্যা ঘনায়।

ধুম্র কথার নীল-কালো জালে গ্রাসিল প্রায়

হায়! হায়! এবার বুঝি সত্য-সূর্য অস্ত যায়।

হিংসার বহ্নি-শিখার নীল ক্ষুধিত গ্রাস

ঘিরে গৃহ-সত্যের রচিবে কি তবে ত্রাস?

সত্য জানার হাহাকারে মিথ্যার মোড়কে

সত্যের বুকে মৃত্যু-খঞ্জর পরতে পরতে।

শকুনের আনাগোনা, দংশিতের খাবে লাশ

নাগিনীর ছোবলে সত্য কি তবে হবে লাশ?

-আব্দুর রহমান বিন আব্দুর রাযযাক

ফারেগআল-জামিআহ আস-সালাফিয়্যাহ,

 বানারাসভারত


Magazine