হিংসা নয়, হোক ভালোবাসা,
হৃদয় ভরে দাও শান্তি-ভাষা।
শত্রুতা পুড়ুক সময়ের আগুনে,
আলোক ফুটুক মানব জাগরণে।
মানুষ যদি হয় মানুষের শত্রু,
ভেঙে পড়ে তখন সমাজের পত্র।
হিংসা জমে ক্ষণে ক্ষণে,
নষ্ট হয় সুখ অনুখনে।
হিংসা শুধু আনে বিষাদ,
করে নষ্ট জীবন-উপবাদ।
সুন্দর সব স্বপ্ন ঝরে,
অন্ধকারে হৃদয় মরে।
পথ হারায় ন্যায়ের আলো,
বিচার মরে, বাঁচে না ভালো।
মুখে মুখে উঠে শোকের গান,
হারিয়ে যায় সুখের সামান।
চলো তবে রাখি হাত হাতে,
ভুলে যাই সব হিংসা-ঘৃণাতে।
ভালোবাসার করি জয়গান,
এ জীবন হোক শান্তি দান।
-মো. শাহাবুদ্দীন
সহকারী শিক্ষক, বেলেরমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যশোর।
