ত্যাগের মহান দীক্ষা নিয়ে
এলো কুরবানী,
মুসলিমের তরে এ যে
রবের মেহেরবানী।
ঈদগাহে ছালাত পড়ে
কুরবানী করে,
মুমিন মুসলিমদের
হৃদয়টা যায় ভরে।
ঈদের দিনে কুশলাদি
সালাম বিনিময়,
ছোট-বড় সবার মনে
আনন্দটা রয়।
প্রতি বছর মোদের মাঝে
তাইতো এলে ঈদ,
গাঁও শহরে সাড়া পড়ে
ভাঙে সবার নিদ।
-মুহাম্মদ সিরাজ উদ্দীন
শৌলমারী, জলঢাকা, নীলফামারী।
