ওযূ যারা করছি মোরা সকলে মুখে নিয়ত পড়ি
উস্তাযজি যাহা বলছেন মোরে তাহাই আছি ধরি।
বিসমিল্লাহি আতাওয়াযযাউ নহে কুরআন-সুন্নাহর বাণী
এই নিয়মেই জীবন ভর সকলে যাচ্ছি মোরা মানি।
ওযূতে মাথা মাসাহ তিনের এক ভাগ হবে ফিক্বহের ডাক
কিছু আলেম বলেন এটাই সঠিক, থাকনা এটাই থাক।
ওযূতে ঘাড় মাসাহ মুস্তাহাব দিই না মোরা বাদ
প্রশ্ন এটি কোথায় আছে কোন্ হাদীছে বললে প্রতিবাদ।
হাত-পা সহ প্রতি অঙ্গ ধুতে পৃথক পৃথক দু‘আ
মনে হয় ইসলাম এতই সস্তা যেন হাটের মুড়ি-মোয়া।
কিবলামুখী হয়ে বসতে হবে অন্য দিকে নহে
দাঁড়িয়ে ঊর্ধ্ব পানে এক ঢোক পানি পান এটি হুযুর কহে।
কুরআন-হাদীছে ওযূর নিয়ম আছে স্বর্ণাক্ষরে লেখা
সঠিক নিয়ম মানতে গিয়ে যায় না কি একটু তবে দেখা?
উম্মতের দাবী করলে মোরা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ মানি
অযথা ঘুমের ঘোরে যাচ্ছি কেন এত ভুলের ঘানি টানি।
মোস্তফা কামাল
বুড়িমারী, পাটগ্রাম, লালমনিরহাট
