কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

উৎকণ্ঠা

ক্রামিত্ম কালের সময় যাচ্ছে

এপাশ-ওপাশ করে,

ভাল্লাগে না হোম কোয়ারেন্টাইন

একঘেয়ামী লাগে!

এই করোনা ঐ করোনা

ভয়ে ভয়ে থাকি,

কবে পাবো মুক্ত জীবন

মনে মনে ভাবি!

চুপিচুপি চলাফেরা

কথা বলি কম,

এই নিয়মের আনাগোনায়

বন্ধ হয় যে দম!

খোশ-মেজাজী ভালো থাকার

ফূর্তি নিয়ে চলাফেরার

যতই আঁটি ফন্দি,

মনটা বলে বারে বারে

তুই যে এখন বন্দি!

বিশ্ব জুড়ে মহামারী

করোনা এক ত্রাশ,

তাবড় তাবড় উন্নত দেশ

করে নিচ্ছে গ্রাস!

সকাল-সাঁঝে বাড়ীর মাঝে

সার্বক্ষণিক থাকা,

ভুলেও যদি বাইরে বেরোই

সাথে সাথে সাজা!

নানা রকম রসদ সামগ্রী

বেড়ে গেল দাম,

খেটে খাওয়া দিনমজুরের

বন্ধ হলো কাম!

নিঃস্ব, গরীব পথের মানুষ

ক্ষুধার জ্বালায় হচ্ছে বেহুঁশ

দেখার কেহ নাই,

কষ্টে আছে গরীব দেশের

গরীব মানুষ ভাই।

সাধ্য মতো চেষ্টা করি

সবাই মিলে এগিয়ে আসি

ঐ মানুষের তরে,

নইলে তারা এই বিপদে

বাঁচবে কেমন করে?

সুলাইমান বিন আব্দুস সাত্তার ত্রিশালী

ছাত্র, হাদীছ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ (৩য় বর্ষ),

মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়।


Magazine