কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

দ্বীন ইসলাম

ইসলাম নয়তো চাপিয়ে দেওয়া

ইসলাম মানে ধারণ করা,

ইসলাম মানে সত্য বলা

ইসলাম মানে এগিয়ে যাওয়া।

দুনিয়া, সে তো একটা ধাঁধা!

দিন শেষে যার শূন্যতা।

পরকাল, সে তো আসল ঠিকানা

মুসলিমের পথ চলার অনুপ্রেরণা।

মুসলিম, তুমি আজ ভীত কেন?

মুসলিম, তুমি আজ কাঁদো কেন?

মুসলিম, তোমার দুঃখ কিসের?

মুসলিম, তুমি সুসংবাদ নেও জান্নাতের।

দ্বীন প্রচারে মাঠে নামো

নির্যাতনে ধৈর্য ধরো,

পুরস্কারের আশা রাখো

কুরআনের পথে মানুষকে ডাকো।

দুনিয়ার বিচারে কী যায় আসে

শেষ ফায়ছালা তো আল্লাহ্র হাতে।

নবীজির দেখানো পথে চলো

দ্বীন ক্বায়েমের মশাল জ্বালো।

বিভেদ ভুলে ঐক্য গড়ো

একই সুরে কথা বলো,

বাধা আসলে ভয় করো না

সত্য প্রচারে ছাড় দিওনা।

দূর ইতিহাস সাক্ষী আছে

দ্বীনের বিজয় নয়কো মিছে,

ভুল পথে তাই পা বাড়িয়ে

হারিয়ে যেওনা অন্ধকারে।

মুহাম্মাদ আরীফুল হক্ব

ইসলামাবাগ, দিনাজপুর।


Magazine