কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রত্যাশা

বহুকাল কোনো দীপশিখা দেয়নিকো আলো

অন্ধকার প্রকোষ্ঠের বন্ধ কোটরে,

রুদ্ধ দুয়ার মরচে ধরা কব্জাগুলো

বহুকাল খুলেনি কোনো পদশব্দে।

মাকড়সার জাল ছিঁড়ে

থরে থরে জমা ধুলার আবরণ মুছে,

বহুকাল পৌঁছেনি বনি আদমের হাত

তাকে জমিয়ে রাখা কুরআনে।

সেই যে কবে এসেছিল মহাপস্নাবন

এসেছিল দাবানল আর সাইক্লোন,

দুনিয়ার সব জরা-ব্যাধি-মলিনতা

হাবিয়ায় নিক্ষেপী এনেছিল শুদ্ধতা।

তারপর কেটেছে কত তন্দ্রাচ্ছন্ন বেলা

পৃথিবী দেখেছে কত ব্যর্থ সূর্যোদয়,

দন্ত চঞ্চু খুবলে খেয়েছে মগজের ঊর্বরতা

কেচ্ছা-পুঁথি-জপমালায় সমাচ্ছন্ন হৃদয়।

ফের জ্বালো কুপি পর্ণকুটিরে

চালাও লাঙল অনাবাদী মস্তিষ্কে।

অচল দেহ অবশ সণায়ু, আসুক ফিরে স্পন্দন;

হেরার জ্যোতি ছিন্ন করুক অমানিশার বন্ধন।

মুহাম্মাদ ইমাম হোসেন

শিক্ষক, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ

ডাঙ্গীপাড়া, রাজশাহী।


Magazine