কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মা জননী

মা তুমি জন্ম দিলে আমায়

মা বলে আমি ডাকতে পারলাম না তোমায়।

হাজারো কষ্ট সহ্য করলে

দশ মাস দশ দিন গর্ভে ধরলে।

জন্ম দিতে গিয়ে মা তুমি বিদায় নিলে

পারলাম না মাগো তোমায় মা ডাকতে।

মা তুমি আমার থেকে হয়ে গেছ হারা

মা তোমার জন্য আমি পাগলপারা।

মাগো তোমার কল্যাণ চাই

ভালো থেকো দূর অজানায়।

ছালাতে ‘রবিবর হামহুমা’ পড়ি

আল্লাহ তুমি আমার মাকে দিয়ো ক্ষমা করি।

আল্লাহ তোমার কাছে নাজাত চাই

মাকে দিয়ো তুমি জান্নাতে ঠাঁয়।

-আব্দুল আযীয

কুলিস্নয়া ২য় বর্ষ, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ

ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।


Magazine