অযূ কর, ছালাত পড়
ইবাদত কর ভাই,
তাঁরই মাঝে প্রকৃত সুখ
তুমি কি জানো না তাই?
স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন
ইবাদতের জন্য,
তবে কেন ভুলে যাবে
স্রষ্টার সৃষ্টির কাম্য!
স্রষ্টার সন্তুষ্টি আশা-নিরাশা
পরকালের জন্য,
তবে কেন ভুলে যাবে
ইহকালের জন্য?
ইহকাল ক্ষণস্থায়ী,
চিরস্থায়ী তো পরকাল,
আল্লাহ্র ইবাদতের মাধ্যমে
পাই যেন চির সুখময় বাসস্থান।
রাজিবুল ইসলাম
হিসাববিজ্ঞান বিভাগ (২য় বর্ষ),
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
