কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ঈদ সালামী

post title will place here
ঈদ সেলামী পাবার জন্য আপনজনের কাছে,
ছোট বেলায় হতাম হন্যে ঘুরতাম আশেপাশে।
আদর করে সালামী দিত আমার আপন লোকে,
কেউবা আবার কোলে নিত চুমু দিত দুই চোখে।
নতুন পোশাক গায়ে পরে করতাম ছুটোছুটি,
মামা চাচাকে জড়িয়ে ধরে কত কিযে খুনসুটি?
সালাম দিলেই টাকা দিয়ে বুকে টেনে নিত সবে, 
হৃদয়ভরা আনন্দ নিয়ে মাততাম কলরবে।
নতুন নোটের মৌ মৌ গন্ধে খুশির দোলা লাগত, 
ঈদ সালামীর সে আনন্দে অনেক স্বপ্ন জাগত।
হাসি দিতাম খুশির চোটে কী বর্ণনা দিব আমি? 
স্মৃতির পাতায় ভেসে ওঠে খুশির ঈদ সালামী।
সৈয়দ ইসমাইল হোসেন জনি
পশ্চিম বিন্নাপাড়া, দেউলকাঠি, ঝালকাঠি।
Magazine