কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ছালাত

রাত পোহালো ফজর হলো

ডাকছে মুআযযিন,

ঘুমের চেয়ে ছালাত ভালো

ক্বায়েম করি দ্বীন।

ওযূ করে আতর মেখে

মসজিদে যাই,

আল্লাহ হলেন সবার বড়

তার বড় কেউ নাই।

দিনের পরে রাত আসে

রাতের পরে দিন,

সব কিছুরই মালিক হলেন

রাববুল আলামীন।

তার ইবাদত করব মোরা

সাহায্য চাই তার,

চলো চলো সময় হলো

আর দেরী নয় আর।

আহমাদ জুবায়ের

চতুর্থ শ্রেণী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ

ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।


Magazine