চির ধন্য বাংলাদেশ করেছে রোহিঙ্গাকে সহায়তা,
বিশ্ব দরবারে স্পষ্ট হল মানবতা।
গৃহহারা রোহিঙ্গাদের বাংলাদেশ দিয়েছে ঠাঁই,
বিশ্ববাসী তাই মোদের দেশের গৌরবের গান গায়।
দেয়নি ঠেলে মৃত্যুমুখে করেনি নিষ্ঠুরতা,
ভ্রাতৃপ্রীতির উদার নীতি মনে আনে সজীবতা।
নিষ্পাপ শিশু, স্বামীহারা নারী করে আর্তনাদ,
প্রভুর কাছে তারা জানায় শুধু ফরিয়াদ।
নিজেকে আজ ধন্য ভাবি জন্মে বাংলাদেশে,
আজ মাথা উঁচু করে দাঁড়াব আমি উদার আনছার বেশে।
মাগো তুমি কর দু‘আ রোহিঙ্গাদের জন্য,
তাদের সহায়তা করে আমি হই যেন ধন্য।
মাগো মোদের দেশে আজ তারা পেল শান্তি,
দূর হয়ে গেল আজ তাদের ছিল যত ক্লান্তি।
এ.কে ইবরাহীম ইবনে হাসান
বোয়ালমারী, গোদাগাড়ী, রাজশাহী।
