কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ডেঙ্গুর ছড়াছড়ি

ডেঙ্গুর ছড়াছড়ি মোদের বাংলাদেশ

আছে কিবা ডেঙ্গুর মাঝে ভাবার নাই তো শেষ।

ডেঙ্গুর ছড়াছড়ি বাংলাদেশ জুড়ে ভাই

আসলে কি ডেঙ্গু সে, না ডেঙ্গুর ভেস?

নমরূদের কাছে এসেছিল হেদায়াতের জন্য

মোদের কাছে এসেছে সতর্কের জন্য।

ডেঙ্গুর ছড়াছড়ি সোনার বাংলাদেশ

ডেঙ্গুর মাঝে আছে কি দেখার নাই তো শেষ।

সময় থাকতে তাওবা করো ওরে বাংলার মুসলমান

ডেঙ্গু নামের গযব হতে যদি চাও পরিত্রাণ।

নানা অপকর্মে বদলে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র যে

ডেঙ্গু ছড়িয়ে গেছে ৬৪ জেলাতে,

এ রেকর্ড বাংলাদেশে এবার প্রথম যে

সময় থাকতে তাওবা করো বাংলার মানুষরে।

হাসপাতাল আর ক্লিনিকে যেখানেই যাই

জুলাইতে ডেঙ্গু রোগে আক্রান্ত ১৪,৯৯৬ জনকে পাই।

ডেঙ্গুর ছড়াছড়ি সারা দেশে ভাই

এ ডেঙ্গুর কবল হতে আল্লাহ্র কাছে পানাহ চাই।

মুহাম্মাদ আরাফাত ইসলাম সেলিম

দক্ষিণ লালাবাগ, দিনাজপুর।


Magazine