কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

যুবকের ভুল

সৃষ্টি তুমি হলে যখন মহান প্রভুর হুকুমে,

জীবন তোমার চলবে কুরআন-সুন্নাহর আদলে।

বুঝতে যখন শিখলে তুমি বিবেক দিল নাড়া,

টইটুম্বুর যৌবন পেয়ে হলে দিশেহারা।

বৃদ্ধি পেল চাওয়া-পাওয়া কুমন্ত্রণার বাসনা,

আযান শুনেও তুমি তখন মসজিদে যে আসো না।

হাযার পাপে ডুবে তুমি হলে পথভ্রষ্ট,

ভুলেই তখন বসলে তুমি মানবজাতি শ্রেষ্ঠ।

কুকর্মের বোঝা মাথায় সবতো গোপন করা,

বুঝবে সেদিন পড়বে যেদিন রবের কাছে ধরা।

শত যেনায় লিপ্ত হয়েও বাছলে সতী নারী,

টাকা-পয়সার অভাব নেই আরো আছে গাড়ি-বাড়ী।

দুদিনেরই ভোগ-বিলাসে জীবন করলে পার,

গাড়ি-বাড়ী মরবে যখন হবে বলো কার?

যৌবনেরই মূল্য তুমি দাওনি জেনেও যখন,

বৃদ্ধ হয়ে অনুশোচনার প্রহর গুনছো এখন।

এত গোনাহর বোঝা তোমায় কুরে কুরে খায়,

অতীতের স্মৃতিগুলো সব লজ্জা দিয়ে যায়।

ভাগ্য তোমার অনেক ভাল পেয়েছো তুমি সময়,

তওবার দ্বারা মুক্তি পাবে মহান প্রভুর ক্ষমায়।

-রূকসানা সরকার আমরিন

ধানমণ্ডি, ঢাকা।


Magazine