কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ঝলসে গেছে অন্তর

ঝলসে গেছে অন্তর আমার
দুনিয়ার কত পাপে! 
পাহাড়সম গুনাহ আমার
প্রভু বিনে কে মাফে?
ঝলসে যাওয়া অন্তরটাকে
 শান্তি দাও একটু প্রভু,
নফসের ধোঁকায় পড়ে যে
ডাকিনি তোমায় কভু!
পাপের অনলে ঝলসে যাওয়া
আমার কালো এই আত্মায়,
তোমার নূরের চেরাগ জ্বালো
যেন একটু আলো পায়।
হেদায়াত দাও গো আল্লাহ
পাপিষ্ঠ নরাধমে,
তোমার দ্বারস্থ হই আমি
রয়েছ দমে দমে।
-সাদিয়া আফরোজ
শিক্ষার্থী, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

Magazine