কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মুআযযিন

মিষ্টি কণ্ঠ মুআযযিনের

আল্লাহ্রই দান,

আল্লাহু আকবার বলে তিনি

জানায় আহবান।

চারিদিকে মুআযযিন হাঁকে

ঘুম নাহি আর আসে,

তাড়াতাড়ি জেগে উঠি আমি

 লেপ নাহি রাখি পাশে।

হৃদয় মাঝে কণ্ঠ ভাসে

মাতোয়ারা হয়ে যাই,

কিচিরমিচির শব্দে পাখি

আল্লাহ্র গান গায়।

পশুপাখি হয়ে তারা

আল্লাহকে করে স্মরণ,

মানুষ হয়ে ভুলে গেছি

 যেন হবে না মরণ!

এ. কে ইবরাহীম ইবনে হাসান

বোয়ালমারী, গোদাগাড়ী, রাজশাহী।


Magazine