কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সিলিন্ডারে মরণফাঁদ

ফায়ার সার্ভিসের অনুসন্ধান বলছে, সারা দেশে যত আগুন লাগে, তার ১৮ শতাংশ ঘটে চুলার আগুন থেকে আর এর সিংহভাগই আবার গ্যাসের সিলিন্ডার থেকে। গত বছর মোট ৩৪৪৯টি বা ১৮ শতাংশ অগ্নিকা- ঘটে চুলার আগুন থেকে। আর এর বেশিরভাগই আবার ঘটেছে সকালে চুলা জ্বালাতে গিয়ে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) সূত্রে জানা যায়, রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে গড়ে প্রতি মাসে ৫০০ জন আগুনে পোড়া রোগী বার্ন ইউনিটে ভর্তি হচ্ছেন। এর মধ্যে ৪২ শতাংশই গ্যাসের আগুনে দগ্ধ। প্রতি মাসে আগুনে পোড়া প্রায় ১০০ রোগী মারা যাচ্ছেন। দগ্ধ বাকিরা সুস্থ হলেও দুর্বিষহ জীবনযাপন করছেন। সাধারণত একটি সিলিন্ডারের আয়ুষ্কাল ১৫ বছর। অথচ ২৮ বছরের পুরনো সিলিন্ডারেও বিপণন হচ্ছে এলপিজি। মূলত মেয়াদোত্তীর্ণ এসব সিলিন্ডারে গ্যাস বিপণনের কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। বর্তমানে এলপি গ্যাস বাজারের ৮০ ভাগের নিয়ন্ত্রণ ব্যক্তিখাতের হাতে। আলোচ্য খাতের বেশকিছু প্রতিষ্ঠান এলপি গ্যাস সমুদ্রপথে আমদানির পর সিলিন্ডারে ভর্তি করে বিপণন করছে। বিআরটিএ সূত্র অনুযায়ী, প্রতিটি যানবাহনের ব্যবহৃত গ্যাস সিলিন্ডার পাঁচ বছর পরপর পরীক্ষা করতে হয়। কিন্তু সেই সময় কেউ মানছে না। দেশে মাত্র ২০ শতাংশ যানবাহনের আবার পরীক্ষা করা হয়ে থাকে। বাকিগুলো এভাবেই চলে। দেশে বর্তমানে ৬০ লাখ লোক এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। এতে প্রায় ২ কোটি সিলিন্ডার প্রয়োজন। বিআরটিএ যখন যানবাহনের ফিটনেস পরীক্ষা করে, তখন তারা যদি নিজস্ব বা যৌথ উদ্যোগে সিলিন্ডারও রিটেস্ট করতে পারে, তাহলে কমে আসবে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা।


Magazine