কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

শীতের ছবি

নবীন কবির কলমে শীতের ছবি,

সোনালি রবি ঢাকা পড়ে কুয়াশায় সবই।
শিশির ভেজা ঘাসে সকালের হাসি,
পিঠাপুলি খেয়ে শিশুরা দেয় খুশির হাসি।

হিমেল হাওয়ায় কাঁপে গ্রাম ও শহর,
গরিব অসহায় ঘুমায়, নেই শীতের চাদর।
হৃদয়বানদের আহ্বান—বস্ত্র দাও আজ,
যেন সবার শীতে থাকে আনন্দের সাজ।

আযানে জাগে মুমিনের প্রাণ,

লেপ-কম্বল ছাড়ে ফজরের তানে কান।
ছালাত, তাসবীহ, কুরআন তেলাওয়াত,
ভোরে পাখিরা করে রবের যিকির-নাদ।

শীত-গ্রীষ্ম সবই রবের হুকুমে,
মানুষ তা মেনে নেয় জীবনের নিয়মে।
নদী-চর, মাঠ-ঘাটে রিযিক্বের বার্তা,

শীতে বদলায় প্রকৃতির রঙিন মানচিত্রটা।

-আনিছুর রহমান

নামাজগড়বগুড়া।


Magazine