কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বিদ‘আত

রাসূল (ছাঃ) বলেছেন কর না বিদ‘আত

করলে তুমি পাবে না নাজাত।

মুক্তি পাবার কথা বলে

আমল গেল সব বিফলে।

বিদ‘আত বিদ‘আত বিদ‘আত মানে কী?
ইহা শরী‘আতের এক নতুন সৃষ্টি

ভাল বলে আমল করল যে জন

গোনাহর খাতায় নাম লিখল সে জন।

সবাই বলে বিদ‘আত করলে হবে কী?

রাসূল বলেন, হবে জাহান্নামের খড়ি

বিদ‘আতীরা বলে ইহা কোথাও নিষেধ নাই

রাসূল (ছাঃ) বলেন, জান্নাতে তোমার হবে না ঠাঁই।

মুসলিম সমাজে রয়েছে নানান বিদ‘আত

মীলাদ, ঈদে-মীলাদুন্নবী ও শবে-বরাত

আরও আছে চল্লিশা ও মুনাজাত

এসব হচ্ছে বিদ‘আতি আলেমের কাজ।

মিনহাজুল ইসলাম

কুল্লিয়া ১ম বর্ষ, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,

ডাঙ্গীপাড়া, রাজশাহী।


Magazine