বৃদ্ধাশ্রমে রাখলি মাকে
হায়রে ছেলে পাষ-!
বঞ্চিত আজ নিজ সম্পত্তি
দেখলি চেয়ে কী কা-?
আপন মাকে ভুলে গেলি
দুঃখ কোথায় জুড়াবে?
বিয়ের পরে শ্বাশুড়ী তোর
আপন মাতা কীভাবে?
বৃদ্ধাশ্রমে গেলি একদিন
মায়ের খবর নিতে,
মা বলেছে নতুন একটা
ফ্যান লাগিয়ে দিতে।
মা চেয়েছে ছেলের কাছে
একটা শুধুই ফ্যান,
বললি মাকে কী লাভ হবে
কোথায় গেছে জ্ঞান?
মা বলেছে কষ্ট গরম
যতই আমি পাই,
আমার জীবন পার করেছি
দুঃখ তাতে নাই।
কিন্তু খোকা ছেলে তোমার
হেথায় রাখে যদি,
কেমন করে কষ্ট সইবে
থাকবে নিরবধি?
যায় না মুছে দুঃখগুলো
মনের মাঝেই চাপে,
সেই ডরেতে প্রাণটা আমার
সারাবেলা কাঁপে।
-শফীকুল ইসলাম শফীক
বি.এ (অনার্স), এম.এ,
ইসলামিক স্টাডিজ বিভাগ, রাবি।
