আজও আমি কাঁদি বসে
মা হারানোর শোকে,
আগের মত এখন আর
অশ্রম্ন ঝরে না চোখে।
প্রভু এখন আমার দিলে
দিয়েছেন ধৈর্যের গুণ,
সুচির হায়েনাগুলোর হাতে
মা হয়েছিলেন খুন।
দেখেছি আমি নিজ চোখে
মায়ের মৃত দেহ,
কোথায় দাফন হয়েছেন মা,
তা বলেনি আমায় কেহ।
প্রভু তুমি দিও মাকে
জান্নাতুল ফেরদাঊস,
তোমার পথে চলার জন্য,
আমায় দাও সাহস।
আশরাফুল ইসলাম
৩য় বর্ষ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
