পড়েছি কুরআন সকাল-সাঁঝে
মুক্তির পথ আছে ইসলামে।
যেখানে লক্ষ মানুষ হচ্ছে নিপীড়িত
কুরআন ও হাদীছ মেনে চললে,
পাবে যে মুক্তি যথাযথ।
যেখানে মানুষ অন্যায় কাজে
লিপ্ত হচ্ছে প্রতিনিয়ত।
কুরআন-হাদীছের পথ ধরলে,
ঘুচবে যে আঁধার নিশিরাত্র।
যেথায় গেলে মানুষ হয় যে লাঞ্ছিত
কুরআন ও হাদীছ মেনে চললে
হবে যে সম্মানিত।
ইসলামের বিধানে গড়লে জীবন,
ইহকাল-পরকালে সে হবে সফল।
মুহাম্মাদ মেহেদী হাসান
দাখিল ফলপ্রার্থী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
ডাঙ্গীপাড়া, রাজশাহী।
