কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

গীবত

গীবত হচ্ছে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার পাপ

বান্দা ছাড়া ইহার গুনাহ হইবে নাকো মাফ।

গীবত হচ্ছে দোষ চর্চা না জানিয়ে তাকে

ভুল না ধরে ক্ষেপিয়ে তোলা ইচ্ছা মত যাকে।

গীবতকারী নারী পুরুষ নেইতো যাদের লাজ

গীবত করে বিবাদ বাঁধায় এটাই তাদের কাজ।

গীবত হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত পাপ

তওবা করে মাফ হবে না গীবতকৃত পাপ।

রেযাউল করীম

দেলদুয়ার, টাংগাইল।


Magazine