আমার দেশের মতন এমন
নেইতো কোনো দেশ,
দুচোখ মেলে যত দেখি
হয় না দেখার শেষ।
মাঠ ভরা তার নানান ফসল
নদী ভরা জল,
চৈত্ররোদে শুকায় সে জল
মাছ করে খলখল।
দিবস জুড়ে কৃষাণ বাবা
কাজ করে যায় মাঠে,
সন্ধ্যা হলে আসর জমে
পাড়া-গাঁয়ের হাটে।
রাখাল বালক বাজায় বাঁশি
বসে বটের ছায়,
ভাটির টানে পাল তুলে রোজ
মাঝিরা গান গায়।
আমার দেশের মতন এমন
নেইতো কোনো দেশ,
রূপের রানি সে যে আমার
সোনার বাংলাদেশ।
-শামসুন্নাহার সুমনা
শনির আখড়া, যাত্রাবাড়ী, ঢাকা।
