কে সৃষ্টি করেছে ধরণি,
চোখের দৃষ্টি, প্রাণের ধ্বনি।
সবকিছুই রবের দান,
আকাশ-বাতাস, নদীর টান।
চন্দ্র-সূর্য, নক্ষত্রমালা,
মেঘে ভাসে আলোর খেলা,
পাখির গান, ভ্রমরের সুর—
সবই তো তাঁর ইশারা নূর।
বসন্ত হাওয়া, বৃষ্টির ধারা,
শ্যামল প্রকৃতি হয় যে সারা,
সব সৃষ্টি নত প্রভুর তরে—
রবের দয়ায় বিশ্ব ভরে।
সাত আসমান, সাত জমিন,
তাঁর আদেশে সব মুকিন,
ধনী-গরিব একদিন যাবে—
কবরে গিয়েই সব ফয়সালা পাবে।
-মো. রুম্মান ইসলাম
শিক্ষার্থী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
