দূর আকাশের অগণিত তারকা
মরুর বুকে যত বালুকারাশি,
সাগরের ঢেউয়ে ঢেউয়ে শুভ্র ফেনা
আমার অপরাধ তারও চেয়ে বেশি।
মুচকি হেসে ওঠা এক ফালি চাঁদ
শাওয়ালের আগমন করছে প্রকাশ,
প্রতিঘরে বইছে খুশির জোয়ার
মার্জনা চাই প্রভু তোমার সকাশ।
ছিয়াম সাধনার মাসটি গেল
টুটাফাটা আমলে কী হবে বল,
যদি না তোমার ক্ষমা পাই হে অসীম
ঈদের খুশি মোর হবে যে বিলীন।
নতুন পোশাক আর বাহারি খাবার
সৃষ্টিরাজি আজ সুখে বেকারার,
খোলা মাঠে মোলাকাত ঈদের জামাত
দৃঢ়ভাবে আশা রাখি পাবোই নাজাত।
আজকে কারো ঘরে হবে না রোদন
ভুখা নাঙ্গা রবে না কোনো বনি আদম,
হাতে হাত রেখে বল এক সাথে সবে
সুখে দুখে ভাই হয়ে রব পাশে পাশে।
মুহাম্মাদ ইমাম হোসেন
শিক্ষক, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
ডাঙ্গীপাড়া, রাজশাহী।
