কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সুন্দর দেশ

শত হাযার দেশের মাঝে লাল-সবুজের দেশ,

জানতে চেয়ে বলতে পারি নামটা বাংলাদেশ।

এই বাংলার স্বাধীনতা লাখ শহীদের অবদান,

বিলীন করেছে তারা অকাতরে আপন প্রাণ।

আজ গাছে গাছে বাঁদুড় ঝোলে, পাখি উড়ে যায়,

আসমানেতে মেঘ উড়ে, চোখ জুড়িয়ে যায়।

বাগ-বাগিচায় ফুল ফোটে, গাছে ধরে ফল,

নদী-নালা, পুকুর ভরা টইটুম্বুর জল।

সুন্দর এই দেশটিতে থাকতে লাগে বেশ,

আরাম-আয়েশের যেন নেই কোন শেষ।

জেলে চাচা জলে ফেলে চিকন সুতার জাল,

মা-বোনেরা ঘরে বসে কুলোয় ঝাড়ে চাল।

চৈত্র এলে রৌদ্রে পাকে কৃষক মামার ধান,

তাইনা দেখে আল্লাহ্র বান্দা গায় রবের গুণগান।

মোঃ মিশকাত হোসেন হিশাম

৬ষ্ঠ শ্রেণী, দারুল ওহী আইডিয়াল মাদরাসা,

বেলাটি, মাধবদী, নরসিংদী।


Magazine