দশ বছরের দীপ্তি নিয়ে,
তোমার আলো জ্বলে বিশ্বজুড়ে।
তাওহীদের বার্তা হৃদয়ে তুলি,
শিরক-বিদআতের আঁধার দূরি।
কুরআন-সুন্নাহর মশাল হাতে,
তুমি পথ দেখাও সত্যের পথে।
প্রতিটি সংখ্যা জ্ঞানের সুধা,
পাঠকের হৃদয় করে উদ্ভাসিত সদা।
তোমার শ্রম, ত্যাগ, অঙ্গীকার,
বয়ে আনে শান্তি, তৃপ্তি অপরিসীম প্রহর।
আলোর ফেরিওয়ালা, মেধার সমাহার,
তোমায় দেখে ওঠে সবাই সজাগ।
হে আল-ইতিছাম, এগিয়ে যাও!
বিশুদ্ধ জ্ঞানের বীজ রোপাও।
অন্ধকারে তুমি এক দীপ্ত তারা,
ইসলামের পথে জাগাও সাড়া।
দশ বছরের গৌরবের পালক,
তোমার যাত্রা হোক আরও অটল।
আল্লাহর রজ্জু আঁকড়ে চলো,
নব দিগন্তে জ্বালো নতুন আলো।
-আবূ আফরা, নাটোর।
