কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ফজরের আলো

post title will place here
নিশীথ রাতের নীরব শেষে
আলো ফোটে ধীরে ধীরে,
ডাকে মুয়াজ্জিন মিনারের চূড়ায়—
এসো ছালাতে, রবের নীড়ে।
ঘুম ভাঙে মুমিন হৃদয়ের,
ওযূর পানিতে পবিত্র প্রাণ,
ফজরের সিজদায় ঝরে পড়ে
বান্দার নীরব আরজ-প্রাণ।
পূর্ব আকাশে লালিমা হাসে,
পাখিরা তোলে সুরের গান,
হে মুমিন, উঠো রবের ডাকে,
ফজরেই মেলে শান্তির প্রাণ।

-মিহাদ হাসান
মেলান্দহ, জামালপুর।

Magazine