হাজার মাসের নেকী যদি লুটে নিতে চাও,
রামাযানের শেষ বেজোড় রাতে তালাশ করে নাও।
এই রাতে নফল ছালাত যত পড়তে পার,
নিয়্যত করো আজ থেকে নেকীর পাহাড় গড়।
সুরে সুরে মুখর হবে কুরআন তেলাওয়াত,
রহমতের দিশা পেতে জাগবে সারা রাত।
গুনাহ মাফের শ্রেষ্ঠ রাত এই রজনি,
ঈমানের সুরে জাগুক মোদের হৃদয়খানি।
লায়লাতুল ক্বদর—হয়ে গেছে অমর,
এই রাতে ফেরেশতা নামে ধরনি প্রান্তর।
লায়লাতুল ক্বদরে নাযিল কুরআনুল কারীম,
তাইতো এই রাতটি পেল সম্মানের তা‘যীম।
রমজান বিন শামসুল
খাগুরিয়া, সরিষাবাড়ী, জামালপুর।
