কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রতিফল

সততায় পুণ্য

মিথ্যায় পাপ,

পাপাচারে জাহান্নাম

সততায় মাফ।

সত্যবাদী জান্নাতী

পাপাচারী নয়,

মিথ্যাবাদী জাহান্নামী

মনে রেখো ভয়।

মিথ্যাবাদ পাপের পথ

জাহান্নামের কারণ ,

সত্যবাদ পুণ্যের পথ

জান্নাতে অবগাহন।

মুনজুর মুকাদ্দাস

জয়পুরহাট।


Magazine