কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

দুর্বার

নীরব মনে ভাবছি বসে

একলা পথিক,

বড় হয়ে হব আমি

ইলমের বণিক।

দেশান্তরে ঘুরব আমি

সওদা করতে ইলম,

মানুষের মাঝে ছড়িয়ে দিব

একত্বের দ্বীন।

ভাঙব আমি যত আচার

কুসংস্কারে মোড়া,

আনব তুলে সবার ঘরে

সত্য ন্যায়ের প্রথা।

সত্যের বীর হব আমি

অন্যায়ের যম,

থরথর কাঁপবে সকল

অত্যাচারীর লোম।

ভঞ্জিব আহবে শত

যুলুম অবিচার

ফিরিয়ে দিব মাযলূমের

সকল অধিকার।

নূর ইসলাম বিন আব্দুর রাযযাক

ছাত্র, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ

ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।


Magazine