ছিয়ামের অনলে পুড়ে যাক পাপরাশি,
দোযখের দ্বার বন্ধ আজ জান্নাতের কাজ করি ধরাবাসী।
লোভ-মোহ, কামনা-বাসনার চাই অবসান,
সব পাপ হোক ভস্ম এই করি আহ্বান।
নেকীগুলো জমা হোক, জান্নাত যেন পাই,
ছিয়ামের অনলে সব পুড়ে হোক ছাই।
বোমা-বারুদে শিশুরা নাহি যেন মরে,
ক্ষমতার জোরে দেশ দখল নাহি করে।
ফিলিস্তীনে মুসলিম স্বাধীনতা যেন পায়,
চীন-ভারতের মুসলিম রবের ইবাদত করে যায়।
সূদ-ঘুষ, মদ-জুয়া, ধূমপান আর নয়,
ছিয়ামের অনলে সব যেন পুড়ে যায়।
কুরআন পড়ি, পড়ি তারাবীহ ছালাত,
দান করি, ফেতরা দেই, দেই ছাদাক্বা-যাকাত।
ভালোবাসি গরীব-অসহায় যারা,
ধনী-দরিদ্র ভেদাভেদ দূর করি মোরা।
কবুল করো ছিয়াম মোদের,
গুনাহগুলো ক্ষমা করো আমাদের।
-আনিছুর রহমান
তেঁতুল-তলা, বগুড়া।
