কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বৃষ্টির আত্মকথা

post title will place here
আমি বৃষ্টি 
করি শীতল পরিবেশ সৃষ্টি।
গ্রীষ্মের ভরদুপুরে প্রখর রোদের তাপে 
সমস্ত কায়া আর বেশ একাকার হয়ে ভিজে, 
তখন আমি আগমন করি এক পশলা বৃষ্টি হয়ে।
শুকিয়ে যাওয়া পত্র-পল্লবে আমি এনে দেই সজীবতা 
মৃত তল্লাটগুলো লাভ করে তাদের প্রাণ ফিরে পাওয়ার আশা। 
গৃহের চালে আমি বর্ষিত হয় রিমঝিম রবে 
জম্পেশ একটি ঘুমের আয়োজন করি আঁধার রাতে। 
বর্ষাকালে পুকুরগুলো ভরে তুলি জলে 
গ্রাম-বাংলার মানুষেরা ছুটে ছিপ হাতে পুষ্করিণীর পানে। 
আমি আশীর্বাদ ঠিকই তোমাদের তরে 
বাইরের কর্মচঞ্চল মানুষদের নিকট অভিসম্পাতও বটে। 
বাহিরে গমনে বর্ষাতি নিতে ভুলো না তাই 
আর আমার উপর কভু রাগ করো না ভাই।

-সাব্বির আহমাদ
অধ্যয়নরত, মাদরাসাতুল হাদীস, 
নাজির বাজার, বংশাল, ঢাকা।

Magazine