কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কবরস্থান

post title will place here
ঐ দেখা যায় কবরস্থান,
ঐ তো সবার ঘর,
একদিন তো থাকতেই হবে
মাটি-বিছানা পর।
ধন-সম্পদ, মান-অভিমান
রবে পিছে পড়ে,
সঙ্গে যাবে আমল শুধু
অন্ধকার ওই ঘরে।
ও কবর! তুই চাস না কিছু,
নিস না কোনো ঘুষ,
চিনিস শুধু মুমিন বান্দার
নেক আমলের রূপ।
একজন যদি পাইরে আমি
সৎকর্মে ভরা প্রাণ,
রহমতেরই সুবাসে তার
ভরে ওঠে কবরস্থান।
নেক আমলে যার জীবন গড়া,
ঈমান যার সাথি,
আল্লাহর দয়া পেয়ে সে তো
পাবে জান্নাত-পথই।

-জুবাইদা আফরোজ
শিক্ষার্থী, ৭ম শ্রেণি, পাঁচটিকরী আলিম মাদরাসা, 
ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।

Magazine