কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কালেমার ঝাণ্ডা

দ্বীনদার ছেলে-মেয়ে জান্নাতি ফুল,

সবকিছু ছাড়ে তারা, ছাড়ে নারে মূল।

মূল হল পৃথিবীতে কুরআন-হাদীছ,

এই দুই রশি দিয়ে নিজেকে বাঁধিস।

 গোনাহের ভারে রশি ছিঁড়ে যদি যায়,

পড়ে যাবি জাহান্নামের অতল তলায়।

আজ থেকে তোরা তাই হবি সাবধান,

ইসলামী খিলাফতে রেখে অবদান।

কালেমার ঝাণ্ডাটা দে তুলে দে,

জান্নাতি শান্তিটা নে লুটে নে।

রূহুল আমীন

আশুলিয়া, ঢাকা।


Magazine