কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সৎ পথে চলো

বাঁকা পথে চলো না ভাই

 সোজা পথে চলো,

 এখনো তো সময় আছে

আল্লাহ্র পথ ধরো।

অসৎ কাজ করো না ভাই

সৎ কাজ করো,

তাতে জীবন তোমার

হয়ে যাবে আলো।

আলোয় আলোয় ভরে যাবে

 তোমার এই অন্তর,

 পরকালে পাবে তুমি

জান্নাতের ঐ বন্দর।

পরিশেষে আল্লাহ্র কাছে,

করি ফরিয়াদ

সকল মুসলিমকে যেন তিনি

করেন হিফাযত।

সামীউল ইসলাম

ছাত্র, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,

ডাঙ্গীপাড়া, রাজশাহী।


Magazine