আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
জানাই তোমায় সালাম,
বিশ্বব্যাপী ঝড় তুলেছো
দ্বীন প্রচারে দিচ্ছ তার প্রমাণ।
বীরবেশে সদা করছো তুমি
শিরক-বিদ‘আতের বিরুদ্ধে সংগ্রাম,
ছহীহ হাদীছ করছো প্রচার
এটাই তোমার দৃঢ় অঙ্গীকার।
তুমি হচ্ছ সেই বট বৃক্ষ
যার তলে পথহারা ফেলছে স্বস্তির নিঃশ্বাস।
তুমি শীত সকালের রক্তিম সূর্য
উষ্ণ করেছ দেশ।
তুমি বসন্তে ফোটা রক্তলাল কৃষ্ণচূড়া শিমুল
সেজেছো অপরূপ সাজে,
সুজলা-সুফলা শস্য শ্যামলা নদীমাত্রিক
এই প্রিয় বাংলাদেশে।
তুমি ফুটন্ত লাল গোলাপ হাসনা হেনা রজনীগন্ধা
সুবাস ছড়াচ্ছো বিশ্বময়,
তুমি বীর সেনাদের প্রধান সৈনিক
বিশ্বকে করেছো জয়।
আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
জানাই তোমায় সালাম,
বিশ্বব্যাপী ঝড় তুলেছো
দিন প্রচারে দিচ্ছ তার প্রমাণ।
ইসরাঈল মোল্লা
শিক্ষক, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
