কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

শীতের মৌসুম

post title will place here
হাড় কাঁপানো শীত এসেছে
বাংলার ঘরে ঘরে,
নানান রকম শীতের পিঠা
খাচ্ছি মজা করে।
যাচ্ছি দূরে ঘুরতে আবার
পাচ্ছি মজা খুব,
শীতের প্রতি সত্যি আমার
ভীষণ রকম লোভ।
শীতের মৌসুম ভালোবাসি
হালকা হিমেল হাওয়া,
খুব আদরে উষ্ণ ভরে
লম্বা ঘুমে যাওয়া।
-মিজানুর রহমান
মাহমুদপুর, মেলান্দহ, জামালপুর।

Magazine