যুবক তুমি ছুটছো কোথা
কোনসে পথের পানে?
সময় থাকতে নাওরে এবার
সরল পথটি চিনে।
বিবেক থাকতে হচ্ছ কেন
অন্ধ অনুসারী?
হক্ব ছেড়ে আজ বাতিল পথে
দিচ্ছ কেন পাড়ি?
ভেবে দেখো নিবিড়ভাবে
ফায়েদা লুটার আশায়,
প্রয়োগ করছে বাতিলপন্থী
অস্ত্র স্বরূপ তোমায়।
শৌর্যবীর্য আছে তোমার
আছে দেহে বল,
লক্ষ্য তাই তোমার উপর
করতে আপন দল।
জান্নাতের লোভ দেখিয়ে
জাহান্নামের পথে,
ডাকছে তোমায় ভুল বুঝিয়ে
নানান অজুহাতে।
ভাবনা কিসে দিন এসেছে
হাতের মুঠোয় সব,
অন্ধ বেশে থেকো না বসে
করো না অনুতাপ।
হৃদয় খোলো আঁখি মেলো
পড় হাদীছ-কুরআন,
হক্ব-বাতিলের ফারাক বুঝে
হও আগুয়ান।
তিহাত্তরের বাহাত্তর দল
যাবে জাহান্নামে,
একটি দল জান্নাতি
কোন সে কারণে?
ওহে যুবক! ফিরে এসো
ধরো সরল পথ,
যে পথেরই পথিক ছিলেন
নবী মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুহাম্মাদ আযীযুর রহমান
ছানাবিয়া ২য় বর্ষ, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
ডাঙ্গীপাড়া, রাজশাহী।
