আমরা তরুণ পণ করেছি
দ্বীনের পথে চলব,
শক্তি সাহস বুদ্ধি দিয়ে
দেশের তরে লড়ব।
আমরা লিখব হামদে প্রভু
গাইব নাতে রাসূল,
দ্বীন ক্বায়েমের মেহনত
করব সকাল বিকাল।
এই আশাতে বুক বেঁধে আজ
নিলাম দীপ্ত শপথ,
যুলুম-শোষণ এড়িয়ে এবার
এগিয়ে চলব পথ।
আব্দুল্লাহ আল-মিছবাহ
ছাত্র, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া,
ফটিকছড়ি, চট্টগ্রাম।
