বিশাল জলরাশিতে ঘর নাহি দেখা যায়,
এমন দৃশ্যে পরিণত শুধু সাগর বুঝা যায়।
বন্দী হয়ে আছে ওগো শত বোন-ভাই,
রহমানের রহম ছাড়া নেই কোনো উপায়।
প্রাকৃতির দুর্যোগে আজ ভিটেমাটি ছাড়া,
হঠাৎ চুপ হয়ে গেল এই অশান্ত পাড়া।
বোন বলে আমায় তোরা হাতটি ধরে বাঁচা,
দুনিয়া না দেখা শিশু ঘিরে আছে পেটের খাঁচা।
ভাঙা ঢেঁড়স গাছে ওগো বাঁধল ইঁদুর বাসা,
মরণ যেন না হয় তার এইতো মনে আশা।
-রমজান বিন শামসুল
খাগুরিয়া, সরিষাবাড়ী, জামালপুর।
