আল্লাহ হলেন মহান প্রভু
নেই কোন তাঁর তুলনা,
আকাশ-বাতাস পাহাড়-পর্বত
সবকিছু তাঁর করুণা।
দিনের পরে রাত আসে
রাতের পরে দিন,
মহান প্রভুর দয়ার কথা
ভাবছি কোন দিন?
ফল-ফলাদী বৃক্ষ-লতা
দিলের মোদের কে?
কুল মাখলূক্বের মালিক তিনি
মহান প্রভু সে।
মুহাম্মাদ তারীকুল ইসলাম
নবাবগঞ্জ, দিনাজপুর।
