কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

দ্বীনের কথা

দ্বীনের কথা জানতে হবে

ওগো মুমিন ভাই,

দ্বীনের কথা না জানলে

হবে জাহান্নামে ঠাঁই।

দ্বীনের কথা জানতে হলে

কুরআন-হাদীছ পড়তে হবে,

কুরআন-হাদীছের বিধান মতে

জীবনটাকে গড়তে হবে।

 জেনে শুনে করলে পাপ

কঠিন হবে কবরের আযাব।

তাই জানতে হবে মানতে হবে

কষ্ট স্বীকার করতে হবে,

হক্বের কথা মানলে জেনে

জান্নাত তোমার ঠিকানা হবে।

সাদিয়া তাসরিন

সপ্তম শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ

ডাঙ্গীপাড়া, রাজশাহী।

Magazine