কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মুক্তির আহবান

ডাকছে মুআয্যিন মসজিদে মধুর সুরে সুরে

ডাক শুনে যাই ছুটে মসজিদের ঐ দিকে।

ওযূ করি ছালাত, পড়ি সারিবদ্ধ হয়ে,

হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলে।

ডাক শেষে অপেক্ষা করে মুছল্লীদের জন্য,

একা একা ছালাত পড়ে হওয়া যায় কি ধন্য?

গ্রাম-গঞ্জে বাড়ছে মসজিদ, নাইরে মুছল্লী

শুক্রবারে থাকে শত সাপ্তাহিক মুছল্লী।

বছর শেষে দিন গড়িয়ে আসে রামাযান মাস

ঠিক ঠিক হাযির হয়, রাতে দিনে পাঁচবার।

 কুরআন হাদীছ পড়ে দেখো পাবে সঠিক পথ

শুদ্ধভাবে পালন করলে পাবে অনেক ছওয়াব।

মতিউর রহমান (এম.এ)

গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।


Magazine