কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সবার প্রিয় নবী মুহাম্মাদ

অন্ধকারে আলো নিয়ে ধরার মাঝে এলেন

মহান রবের বাণী নিয়ে সবার দ্বারে গেলেন।

সবাই তাঁকে মানলো না; মানলো কিছু মুমিন

কাফেররা সব বাধ্য করলো ছাড়তে মায়ের যমীন।

মাতৃভূমি ছেড়ে তিনি মদীনাতে গেলেন

মদীনাবাসীর ভালোবাসা খুব সহজেই পেলেন।

রাষ্ট্রনায়ক হয়ে গেলেন মদীনাতে এসেই

সারাক্ষণই থাকতেন তিনি সাধারণের বেশেই।

তাঁর মাঝে ছিলো না কোনো অহংকার বা হিংসা

আসতো ছুটে তার কাছে করতে দ্বন্দ্বের মীমাংসা।

বাল্য হতেই ডাকা হতো আল-আমীন নামে

মুগ্ধ ছিলো আরবভূমি ব্যবহার ও সৎকামে।

তিনি হলেন সবার প্রিয় মুহাম্মাদ নবী

ঐ অন্ধকারে তিনি ছিলেন উদিত রবি।

তাঁর দাওয়াত চলছে আজও পৃথিবী জুড়ে

আজও শুনি আযানের ধ্বনি বেলালের সুরে।

আশরাফুল হক্ব

নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।


Magazine