কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ছিয়ামের মাহাত্ম্য

post title will place here
প্রভুর ভয়ে ভীত হৃদয় গড়ার প্রয়োজনে,
ছিয়াম রাখা ফরয হলো পবিত্র রামাযানে৷
মহান স্রষ্টার বিশ্বাস ও ভয় থাকবে যে বান্দার,
সে বান্দা পারে না কভু করতে পাপাচার।
আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা সদা বিরাজমান,
এ আক্বীদা গড়ার জন্য ছওমের ফরমান৷
ছিয়াম রেখে বান্দা যখন আল্লাহভীরু হবে,
ছিয়ামের অসীলায় সকল গুনাহ মুছে যাবে৷
ছায়েমগণ মহান প্রভুর বিশেষ মেহমান,
তাদের জন‍্য প্রস্তুত আছে শ্রেষ্ঠ দ্বার রাইয়ান৷
শুদ্ধচিত্তে ছিয়াম রাখলে পুণ্য বেশুমার,
প্রভু স্বয়ং নিজে দিবেন ছিয়ামের পুরস্কার৷
-মো. আবু বকর সিদ্দিক
ছায়ামঞ্জিল, পূর্ববাসাবাটী, বাগেরহাট।
Magazine